ছাগলনাইয়া স্টুডেন্ট এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
June 21, 2025
ছাগলনাইয়া স্টুডেন্ট এসোসিয়েশন আয়োজিত বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৯ জুন ২০২৫, সোমবার ছাগলনাইয়া উপজেলা অডিটোরিয়ামে সফলভাবে সম্পন্ন হয়েছে। ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সুবল চাকমার সভাপতিত্বে এবং এসোসিয়েশনের নির্বাহী সদস্য মোঃ ফয়সালের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
২০২৪ সালের ১৩ ডিসেম্বর আয়োজিত উক্ত বৃত্তি পরীক্ষায় ছাগলনাইয়া উপজেলার মোট ৫৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৬ষ্ঠ হতে ১০ম শ্রেণির ১৬৪৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। ফলাফলে ট্যালেন্টপুল গ্রেডে ৫১ জন এবং সাধারণ গ্রেডে ১৬১ জনসহ মোট ২১২ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. কামরুজ্জামান, ফেনী জেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সাইফ উদ্দিন আহমেদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধিগণ, সাংবাদিকবৃন্দ ও ছাগলনাইয়া স্টুডেন্ট এসোসিয়েশনের সদস্যরা।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, মেডেল, সনদপত্র, শিক্ষা উপকরণ ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি শ্রেণিভিত্তিক শীর্ষ ৫ জন এবং ট্যালেন্টপুলে উত্তীর্ণদের মাঝে নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদানকালে এসোসিয়েশনের প্রধান সমন্বয়ক মোঃ সাইফুল ইসলাম খান বলেন, "আমাদের উদ্দেশ্যই হলো শিক্ষার্থীদের নিয়ে কাজ করা। একাডেমিক অধ্যয়নের পাশাপাশি শিক্ষার্থীরা যাতে এক্সট্রা কো-কারিকুলার অ্যাকটিভিটিস করতে পারে, বিশ্বটাকে যাতে আরও ভালোভাবে জানতে পারে সেই কাজই আমরা করে যাচ্ছি।" পাশাপাশি তিনি প্রোগ্রাম সুন্দরভাবে সম্পন্ন করতে সাহায্য করায় এসোসিয়েশনের সদস্য এবং ছাগলনাইয়া সরকারি পাইলট হাই স্কুল বিএনসিসি ক্যাডেটদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অভিভাবকরা এই উদ্যোগের প্রশংসা করেন এবং শিক্ষার্থীরাও এই আয়োজন নিয়ে ভীষণ উচ্ছ্বসিত ছিল।
ছাগলনাইয়া স্টুডেন্ট এসোসিয়েশন ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করে।
Author: Faisal Bhuiyan
I am MD. Faisal Bhuiyan, I hold the position of Area Coordinator, Feni at United Trust (United Group) & serve as the Hospital In-charge of "Wahidur Rahman Sasthokendro & Eye Hospital ". I'm Chairman of "Payra Youth Society", (Govt. Approved Society-যুউঅ/ফেনী-৭০).I'm Proudly Member of Lions Clubs International, ID: 5667001 as... Read More
Other Activities
কর্মহীন ও অসহায় পরিবারকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ
Faisal Bhuiyan
June 21, 2025
ফেনী লায়ন্স ফ্যামিলির অক্টোবর সেবা সপ্তাহের উদ্বোধন-২০২৫
Faisal Bhuiyan
June 21, 2025
ফেনী মুহুরি লিও ক্লাবের উদ্যোগে খাদ্য উপকরণ বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে অক্টোবর সেবা মাসের উদ্বোধন করা হয়।
Faisal Bhuiyan
June 21, 2025
ফেনী লায়ন্স ফ্যামিলির ফ্রি মেডিকেল ক্যাম্প।
Faisal Bhuiyan
June 21, 2025
ওয়াহিদুর রহমান মেমোরিয়াল একাডেমি এর কাজের অগ্রগতি
Faisal Bhuiyan
June 21, 2025