blog

ছাগলনাইয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৩০ শিক্ষার্থীকে সংবর্ধনা

August 23, 2025



শুক্রবার (২২ আগস্ট) দুপুরে ছাগলনাইয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য মোঃ ফয়সালের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ছাগলনাইয়া থানার অফিসার ইনসার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাশার, উপজেলা মৎস্য কর্মকর্তা সমীরণ কুমার সাহা,চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক ও ট্রমা বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ মোঃ দিদারুল আলম, ছাগলনাইয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ গোলাম আফসার, এখন টিভির জেলা প্রতিনিধি সোলায়মান হাজারি ডালিম, সাবেক পৌর কাউন্সিলর নুরুল আলম খান, ইউনাইটেড ট্রাস্টের জেলা কো-অর্ডিনেট মোঃ ফয়সল ভুঁইয়া, মিয়া বাজার কলেজের শিক্ষক মোঃ ফারুক, উপজেলা ছাত্র প্রতিনিধি মিরাজ হোসাইন, হযরত খাদিজাতুল কুবরা (রাঃ) মহিলা মদারাসার শিক্ষার্থী সাওদা বিনতে মাসুদ ও ছাগলনাইয়া অ্যাকাডেমির শিক্ষার্থী মোশফিকা জান্নাত প্রমুখ।
 
অনুষ্ঠানে সভাপতির সমাপনী বক্তব্য প্রদান করেন ছাগলনাইয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের পরিচালক সাইফুল ইসলাম খান।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ।

Share this:

user

Author: Faisal Bhuiyan

I am MD. Faisal Bhuiyan, I hold the position of Area Coordinator, Feni at United Trust (United Group) & serve as the Hospital In-charge of "Wahidur Rahman Sasthokendro & Eye Hospital ".  I'm Chairman of "Payra Youth Society", (Govt. Approved Society-যুউঅ/ফেনী-৭০).I'm Proudly Member of Lions Clubs International, ID: 5667001 as... Read More