তাযকিয়াতুল উম্মাহ মডেল মাদ্রাসা’র তারবিয়াহ প্রোগ্রাম অনুষ্ঠিত
June 06, 2025
ফেনী সদর হাসপাতাল মোড়স্থ গুণগত মানসম্মত শিক্ষার অঙ্গিকার নিয়ে প্রতিষ্ঠিত তাযকিয়াতুল উম্মাহ মডেল মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে এক ভাবগম্ভীর পরিবেশে পবিত্র হজ্জ, ঈদুল আযহা ও যিলহজ্জ মাসের ফাজায়েল ও মাসায়েল সম্পর্কিত তারবিয়াহ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
৩১ মে শনিবার মাদ্রাসা অডিটোরিয়ামে অধ্যক্ষ মাওলানা রশিদ আহমদ শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাযকিয়াতুল উম্মাহ মডেল মাদ্রাসার একাডেমিক কাউন্সিল সদস্য ও বসুরহাট ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ফয়জুল্লাহ,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন মাদ্রাসার উপদেষ্টা লায়ন মোহাম্মদ ফয়সল ভূঁইয়া, তাযকিয়াতুল উম্মাহ ফাউন্ডেশন এর এডুকেশন সেক্রেটারী মাওলানা মাঈন উদ্দিন ফয়সাল, উপস্থিত তাযকিয়াতুল উম্মাহ মডেল মাদ্রাসার কো-অর্ডিনেটর মাওলানা তাজুল ইসলাম, এসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর হাফেজ মাওলানা মিজানুর রহমান, আবাসিক ইনচার্জ হাফেজ মাওলানা আরিফ উদ্দিন।
প্রধান অতিথি মাওলানা ফয়জুল্লাহ সাহেব তার বক্তব্যে বলেন, মহান আল্লাহ বান্দাদেরকে তাঁর নির্দেশ মতো চলতে নির্দেশ দিয়েছেন। রাসূল (সাঃ) আল্লাহর নির্দেশে মুসলিমদের জন্য ২টি খুশির দিন নির্ধারণ করে দিয়েছেন, ঈদুল আযহায় বান্দারা আল্লাহর রাজি-খুশির জন্য পশু কুরবানি করে এবং ধনী-গরিব সকলের সাথে আনন্দ ভাগাভাগি করে নেয়।
সভাপতির বক্তব্যে মাওলানা রশিদ আহমদ শাহীন বলেন আল্লাহ তায়ালা আমাদের কে আনন্দ করার জন্য দু’টি ঈদ দিয়েছেন। আমরা ইসলামী সীমারেখা অনুযায়ী আনন্দ করব। বিজাতীয় সংস্কৃতি পরিহার করব। নিয়মিত কুরআন অধ্যয়ন করার মাধ্যমে কুরআনের শিক্ষা অর্জন করব, ইনশাআল্লাহ।
দোয়া ও মুনাজাতের মধ্যে দিয়ে তারবিয়াহ প্রোগ্রাম সম্পন্ন হয়।
Author: Faisal Bhuiyan
I am MD. Faisal Bhuiyan, I hold the position of Area Coordinator, Feni at United Trust (United Group) & serve as the Hospital In-charge of "Wahidur Rahman Sasthokendro & Eye Hospital ". I'm Chairman of "Payra Youth Society", (Govt. Approved Society-যুউঅ/ফেনী-৭০).I'm Proudly Member of Lions Clubs International, ID: 5667001 as... Read More
Other Activities
কর্মহীন ও অসহায় পরিবারকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ
Faisal Bhuiyan
June 06, 2025
ফেনী লায়ন্স ফ্যামিলির অক্টোবর সেবা সপ্তাহের উদ্বোধন-২০২৫
Faisal Bhuiyan
June 06, 2025
ফেনী মুহুরি লিও ক্লাবের উদ্যোগে খাদ্য উপকরণ বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে অক্টোবর সেবা মাসের উদ্বোধন করা হয়।
Faisal Bhuiyan
June 06, 2025
ফেনী লায়ন্স ফ্যামিলির ফ্রি মেডিকেল ক্যাম্প।
Faisal Bhuiyan
June 06, 2025
ওয়াহিদুর রহমান মেমোরিয়াল একাডেমি এর কাজের অগ্রগতি
Faisal Bhuiyan
June 06, 2025