চোখের ছানি, ফ্যাকো, নেত্রনালী অপারেশন এবং আউটডোর চিকিৎসা
June 18, 2024
১২৫০ টাকায় ছানি অপারেশন এবং ৪০ ও ৩০ টাকায় বহির্বিভাগে সেবা দিচ্ছে ওয়াহিদুর রহমান স্বাস্থ্যকেন্দ্র, চালু হল ফ্যাকো সার্জারী।
ভালো ও উন্নত চিকিৎসার জন্য মানুষ ঢাকা-চট্টগ্রাম ছুটে যান। অথচ মানুষকে সেবা দিতে উল্টো কোন কোন চিকিৎসক ছুটে আসেন গ্রামে-গঞ্জে। গ্রামীণ জনপদে চিকিৎসা সেবার দৃষ্টান্ত ওয়াহিদুর রহমান স্বাস্থ্যকেন্দ্র ও চক্ষু হাসপাতাল। যেখানে নামমাত্র টাকা দিয়ে চিকিৎসা পাওয়া যায় সব ধরনের রোগের। ধনী-গরীব বেশিরভাগ মানুষ সেবা পেতে ছুটে আসছেন এখানে।
★ কম খরচে চোখের #ছানি অপারেশন #ফ্যাকো সার্জারীর মাধ্যমে।
★ কম খরচে চোখের ছানি অপারেশন হয় প্রচলিত নরমাল পদ্ধতিতে।
★ কম খরচে চোখের #নেত্রনালী অপারেশন করা হয়।
★ কম খরচে বিভিন্ন #প্যাথলজি পরীক্ষা নিরীক্ষা করা হয়।
★ চক্ষু ডাক্তার #ভিজিট মাত্র ৪০ টাকা।
★ আউটডোর ডাক্তার ভিজিট মাত্র ৩০ টাকা।
২০১৪ সাল থেকে শুরু করে হাটিঁ হাটিঁ পা পা করে আজ ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের নিজকুঞ্জরা গ্রামে চালু হয় “ওয়াহিদুর রহমান স্বাস্থ্যকেন্দ্র ও চক্ষু হাসপাতাল”। বর্তমানে অত্র এলকার চিকিৎসায় একমাত্র বহক এবং গরীবের আশ্রয়স্থল এ প্রতিষ্ঠানটি। চিকিৎসা সেবায় চারদিকে আলো ছড়িয়ে যাচ্ছে স্বাস্থ্যকেন্দ্রটি।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ফেনীর ছাগলনাইয়া উপজেলার ১০নং ঘোপাল ইউনিয়নের নিজকুঞ্জরা গ্রামের খন্দকার বাড়ির আঙিনায় বাবার নামে হাসপাতাল গড়ে তুলেছেন বিশিষ্ট সমাজ সেবক খন্দকার মইনুল আহসান শামীম। হাসপাতালটি দেখাশুনা করেন ফেনী অঞ্চলের সমন্বয়ক জনাব খন্দকার নুরুল ইসলাম আজাদ।
৪০ টাকা ভিজিট দিয়ে চোখের রুগী এবং ৩০ টাকা ভিজিট দিয়ে জেনারেল আউটডোর রুগী দেখানো যায়। প্রতিদিন আউটডোর বিভাগে বিভিন্ন ধরনের ডাক্তার বসেন। মেডিসিন, ডায়াবেটিক্স, বাত-ব্যাথা, প্যারালাইস, কিডনি ও পরিপাকতন্ত্র, চর্ম ও যৌন, এলার্জি, নিউরো মেডিসিন, গাইনী ও স্ত্রীরোগ এবং চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন বসেন। যাকাত তহবিল থেকে গরীব ও অসহায়দের জন্য রয়েছে বিনামূল্যে ওষুধ।
অত্যাধুনিক ও মানসম্মত যন্ত্রাংশ দিয়ে বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে মাত্র ১২৫০ টাকার বিনিময়ে একজন অসহায় ও গরীব রুগী এখানে পরীক্ষা-নীরিক্ষাসহ ছানি অপারেশন করাতে পারেন। এখানে রয়েছে চোখের ছানি অপারেশেনের জন্য চক্ষু ইউনিটে ৩০টি বেড। প্রতিমাসে প্রায় ১০০ জনের অধিক রুগীদের ছানি অপারেশন করা হয় এবং অপারেশন পরবর্তী প্রায় ৫০০ টাকার ঔষধ হাসপাতালের পক্ষথেকে রুগীদেরকে সম্পূন্ন ফ্রিতে দেওয়া হয়।
এখানে চাইলে মধ্যবিত্ত ও ধনী রুগীরাও ছানি অপারেশন করাতে পারেন। শুধুমাত্র লেন্স ক্রয়ের মূল্য পরিশোধ করে, বিভিন্ন প্যাকেজে এই সেবাটি নিতে পারেন।
এখানে রয়েছে গাইনি বিভাগ, ৩০ টাকা ভিজিট দিয়ে সাপ্তাহের ২দিন (শুক্রবার ও মঙ্গলবার) নিয়মিত গাইনি ডাক্তার বসেন এবং গ্রামীণ মহিলাদের সেবা দিয়ে থাকেন। রয়েছে আল্ট্রাসনোগ্রাফী, নামমাত্র মূল্যে টাকা দিয়ে আল্ট্রা করা যায়।
রোগ নির্ণয়ে রয়েছে স্বল্প খরচে আধুনিক প্যাথলজি ল্যাবরেটরি। এখন আর প্যাথলজি পরীক্ষার জন্য ভিড় ঠেলে শহরের হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টারে যেতে হবে না। এখানে রয়েছে অভিজ্ঞ প্যাথলজিষ্ট, আধুনিক মেশিন এবং যন্ত্রাংশ দিয়ে কম সময়ের মধ্যে রিপোর্ট দেওয়া হয়।
ফেনী ছাগলনাইয়া উপজেলা ছাড়াও চিকিৎসা সেবা নিতে ছুটে আসেন পার্শবর্তী জেলার নোয়াখালী, কুমিল্লা, মিরসরাই, রামগড়, ফটিকছড়ির মানুষ। এখান থেকে প্রতিনিয়ত বিনামূল্যে আধুনিক চিকিৎসা সুবিধা পেয়ে খুশি রোগী ও স্বজনরা।
হাসপাতালের দ্বায়িত্বরত পরিচালক জনাব লায়ন ফয়সল ভূঁইয়ার সাথে কথা হয়, তিনি বলেন ইউনাইটেড ট্রাস্টের অর্থায়ানে গড়ে ওঠে ওয়াহিদুর রহমান স্বাস্থ্যকেন্দ্র। স্বাস্থ্যখাত ছাড়াও এখানে শিক্ষা, দারিদ্র্য বিমোচন, সামাজিক উন্নয়নের অসহায় ও গরীব মানুষের কল্যাণে কাজ করে থাকেন। সামাজিক দ্বায়বদ্ধতা অংশে হিসাবে ইউনাইটেড ট্রাস্ট এই কাজ গুলো করে থাকেন।
37Muhammed Abu Taher Bhuiyan, Mosharof Patwary and 35 others
1 Comment
1 Share
Like
Comment
Share
Author: Faisal Bhuiyan
I am MD. Faisal Bhuiyan, I hold the position of Area Coordinator, Feni at United Trust (United Group) & serve as the Hospital In-charge of "Wahidur Rahman Sasthokendro & Eye Hospital ". I'm Chairman of "Payra Youth Society", (Govt. Approved Society-যুউঅ/ফেনী-৭০).I'm Proudly Member of Lions Clubs International, ID: 5667001 as... Read More
Recent Posts
ধারের টাকায় ব্যবসা শুরু করে চার বন্ধুর ৩০হাজার কোটি টাকার শিল্পগ্রুপ প্রতিষ্ঠার গল্প!
Faisal Bhuiyan
June 18, 2024
ইউনাইটেড ট্রাস্ট’র দাতব্য চিকিৎসা কেন্দ্র ও চক্ষু বিভাগ উদ্বোধন
Faisal Bhuiyan
June 18, 2024
২০ টাকায় মিলছে চিকিৎসা!
Faisal Bhuiyan
June 18, 2024
স্বল্প খরচে, আধুনিক যন্ত্রপাতি ও উন্নত চিকিৎসা সেবা এবং চোখের ছানি অপারেশন সহ সকল প্রকার রোগ নিরাময়ে আপনাদের পাশে, ওয়াহিদুর রহমান স্বাস্থ্যকেন্দ্র।
Faisal Bhuiyan
June 18, 2024



