blog

নেতৃত্ব মানে শুধু নির্দেশ দেওয়া নয়!

June 25, 2025

আমরা যখন কাউকে "লিডার" বলি, তখন আমাদের চোখে ভেসে ওঠে হয়তো একজন বস, একজন ম্যানেজার, অথবা একজন রাজনীতিবিদ। কিন্তু প্রকৃত অর্থে একজন ভালো নেতা শুধুমাত্র নির্দেশ দেন না, তিনি অনেকগুলো ভিন্ন ভূমিকা পালন করেন—যেমন একজন কোচ, একজন গাইড, কখনো আয়না, কখনো চিকিৎসক!

Justin Wright নামের একজন লিডরিশীপ এক্সপার্ট একটি দারুণ ধারণা দিয়েছেন “১০টি ভুমিকা” যেগুলো একজন সত্যিকারের লিডার প্রতিনিয়ত পালন করেন।

চলুন দেখে নেওয়া যাক, আপনি কোন কোন “ভুমিকা” পালন করেন প্রতিদিন, যদি আপনি সত্যিকার অর্থে নেতৃত্ব দিতে চান—

১. The Compass (কম্পাস):

আপনি দিক দেখান, যখন চারপাশে অস্থিরতা। যখন টিম কনফিউশন বা ভয়ের মধ্যে পড়ে যায়, আপনি থাকেন স্থির। উদাহরণ হিসেবে ধরুন, প্যান্ডেমিকের সময় অনেক টিম লিডাররা তাদের সদস্যদের সাহস দিয়েছেন, দিকনির্দেশনা দিয়েছেন।

তারা বলেন, “এই পথেই এগিয়ে চল, ঠিক আছে।”

২. The Mentor (গাইড):

আপনি শেখান, কিন্তু জ্ঞান ফলান না। একজন ভালো শিক্ষক যেমন করে উত্তর বলে দেন না, বরং খুঁজে বের করতে শেখান।

স্টিভ জবস Apple-এ ছিলেন এমন একজন মেন্টর, যিনি কর্মীদের বলতেন: “Think Different.”

৩. The Coach (প্রশিক্ষক):

আপনি কর্মীর দুর্বলতা দেখেন না, বরং তাদের শক্তি খুঁজে পান। যখন কেউ নিজেকে সন্দেহ করে, আপনি বলেন, “তুমি পারবে।”

যেমন একজন ফুটবল কোচ বলেন “তুমি গোল করতে পারো”, তেমনি অফিসেও কোচের মতো কাজেও পুশ করে এগিয়ে দেন।

৪. The Defender (রক্ষাকর্তা):

টিমকে পলিটিক্স, অহেতুক সমস্যা থেকে রক্ষা করেন। আপনি হন ঢাল, তরবারি নয়।

অফিসের ম্যানেজার যদি কর্মীর পক্ষে দাঁড়ান, তখন সেই কর্মী সর্বোচ্চ দিয়ে কাজ করেন।

৫. The Translator (অনুবাদক):

একজন ভালো লিডার জটিল জিনিস সহজ করে বোঝান। তারা কাস্টমার, ম্যানেজমেন্ট, টিম সবাইকে একে অপরের ভাষা বুঝতে সাহায্য করেন।

ধরুন, IT টিমের কাজ মার্কেটিং টিমকে বোঝাতে হবে, একজন দক্ষ লিডারই এই কাজটা সুন্দরভাবে করেন।

৬. The Cheerleader (উৎসাহদাতা):

উপলব্ধি করেন পরিশ্রমের স্বীকৃতি সময়মতো দেওয়া কতটা জরুরি। আপনি পাবলিকলি প্রশংসা করেন, ভুল ধরলে ব্যক্তিগতভাবে ধরেন।

Gallup-এর রিপোর্ট বলছে, যেসব কর্মী কাজের স্বীকৃতি পান, তারা ২১% বেশি প্রোডাক্টিভ হন।

৭. The Therapist (শ্রোতা):

আপনি শুধু সমস্যা সমাধান করেন না, প্রথমে মন দিয়ে শোনেন।

একজন ভালো বস বুঝে নেন: “কর্মীর মন ভালো নেই মানে, কাজেও প্রভাব পড়বে।” এই শোনার শক্তি খুব জরুরি।

৮. The Janitor (পরিচ্ছন্নকর্মী):

যেখানে ঝামেলা, আপনি সেখানে নামেন। ব্লেম না দিয়ে, সলিউশন দেন।

আপনি বলেন, “আগে কাজটা করি, পরে দেখি কেন এমন হলো।” এটাই আসল নেতৃত্ব।

৯. The Student (ছাত্র):

আপনি জানেন, সব কিছু আপনি জানেন না। নতুন কিছু শেখেন সবার কাছ থেকে, এমনকি জুনিয়রের কাছ থেকেও।

একজন ভালো লিডার বলেন, “বলো দেখি, আমি তোমার কাছ থেকেও শিখতে চাই।”

১০. The Mirror (আয়না):

আপনি কর্মীদের তাদের ভালো দিকটা দেখান, সীমাবদ্ধতা নয়।

আপনি বলেন: “তুমি অনেক কিছু পারো” এই কথাগুলো মানুষকে বদলে দেয়।

তাহলে, এখন কী করবেন?

  • নিজেকে প্রশ্ন করুন: আমি কি শুধু “বস” না “লিডার”?
  • আপনি যদি টিম লিডার হন, প্রতিদিন চেষ্টা করুন অন্তত ২টা নতুন “ভুমিকা” পালন করতে।
  • কর্মীদের সঙ্গে কানেক্টেড হোন, তাদের সমস্যা শুনুন, স্বীকৃতি দিন। আর নিজের মধ্যেও শেখার আগ্রহটা জিইয়ে রাখুন।

নেতৃত্ব মানে মানুষ বানানো। নেতৃত্ব মানে শুধু “হুকুম” নয়, “সহযোগিতাও” দরকার। আপনি যত বেশি ভুমিকা পালন করবেন, তত বেশি মানুষ আপনাকে অনুসরণ করবে।

আজকের দিনে একজন সত্যিকারের নেতা হতে হলে, আপনাকে হতে হবে একজন মেন্টর, একজন কোচ, একজন শোনার মানুষ, এবং একজন ভালো মানুষ।

Share this:

user

Author: Faisal Bhuiyan

Read More