যে প্রায়োরিটি দেবে সে সকল ক্ষেত্রেই দেবে।
June 21, 2025
সবার পছন্দের তালিকায় তোমার নাম থাকবে না! এটাই স্বাভাবিক। আবার তুমিও সবাইকে তোমার পছন্দের তালিকায় রাখতে পারবে না।
সময়ের সাথে সাথে পছন্দের তালিকাও রদ- বদল হয়, পরিবর্তন হয়। সেই তালিকায় কিছু নতুন মানুষের যোগ হলেও আবার কিছু পুরাতন মানুষও বাদ পড়ে যায়।
তোমার খুব পছন্দের মানুষটা এখন আর তোমার পছন্দ নয়! কারণ, তুমি হয়তো অন্য আরেকজন মানুষকে প্রায়োরিটি দিচ্ছো এবং সেও তোমাকে দিচ্ছে দু'জনার মাঝে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং গড়ে উঠেছে। এই যে গুড বন্ডিং, এটা কেনো জানো?
'সময়'! তুমি তোমার প্রিয় মানুষগুলোকে যতোটা সময় দেবে ঠিক ততোটাই সম্পর্কগুলোও আরো গভীর হবে।
তুমি তোমার লাইফ নিয়ে খুবই ব্যস্ত সময় পার করছো, ঐ ব্যস্ততার মাঝেই তুমি তোমার প্রিয় মানুষটাকে একটুখানি হলেও সময় তাকে দিচ্ছো, এতে করে সেই মানুষটাও তোমার প্রতি শ্রদ্ধাশীল হবে, তোমাকেও গুরুত্ব দেবে।
ব্যস্ততার অজুহাতে কতো সম্পর্ক ছি ন্ন হয়ে যাচ্ছে তার কোনো অন্ত নেই। অথচ একটা সম্পর্ক কীভাবে টিকিয়ে রাখা যায় আমরা তার কোনো চেষ্টাটুকুও করি না।
পছন্দের তালিকা বার বার পরিবর্তন হতে থাকে। অজুহাত বাড়তে থাকে। নতুন নতুন সম্পর্কে জড়াই কিন্তু আমাদের মন স্থির হয় না।
আমরা সম্পর্কগুলোকে প্রয়োজনের তাগিদে গড়ে তুলি, আবার প্রয়োজন শেষে শে ষ করে ফেলি।
এমন সম্পর্ক কখনো সুখ দেয় না। সম্পর্ক গড়ে তুলতে হবে আত্মা থেকে, মন থেকে যা একজনের ওপর স্থির থাকবে কখনো পরিবর্তন হবে না। মেসেঞ্জার, ইমো কিংবা হোয়াটসঅ্যাপ এর কনভারসেশনের লিস্টে প্রথম সারিতে থাকা মানেই ভালোবাসা নয়। বরং নেট দুনিয়া ছাড়া অফলাইনে যদি তুমি কারো মনে জায়গা করে নিতে পারো সেটাই প্রকৃত ভালোবাসা। সম্পর্ক টিকিয়ে রাখতে অনলাইন লাগে না। পছন্দের তালিকায় প্রথম সারিতে থাকা লাগে না।
Recent Posts
হাসপাতালে মানুষের অধৈর্যতা: একটি সামাজিক বাস্তবতা
Faisal Bhuiyan
June 21, 2025
মানবিক দায়বদ্ধতা এবং স্বেচ্ছাসেবা
Faisal Bhuiyan
June 21, 2025
আমি কিছু লেখা লেখার জন্য বেঁচে আছি
Faisal Bhuiyan
June 21, 2025
সময় ব্যবস্থাপনা, আপনার জীবন অনেক সহজ হবে
Faisal Bhuiyan
June 21, 2025
How does time management create a great leader?
Faisal Bhuiyan
June 21, 2025